২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নড়িয়া থানা ও মন্দির পরিদর্শনে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা 

spot_img

রাব্বি ছৈয়াল
নড়িয়া,(শরিয়তপুর) প্রতিনিধি :

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশে মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায়, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে নড়িয়া উপজেলার বিভিন্ন  মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ   জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 
আজ বুধবার (৭ আগস্ট) বেলা ৩টা থেকে বিকেল  ৫ টা ৩০ পর্যন্ত উপজেলার  সব মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতাকর্মীরা।

এসময় তারা মন্দিরের পুরোহিতদ ও হিন্দু ধর্মাবলীদের সাথে কথা বলে আশ্বস্ত করেন তারা যেন কোনরকম সন্ত্রাসী হামলার শিকার না হয় সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছাত্ররা অতন্ত্র প্রহরী হয়ে আপনাদের পাশে থাকবে।
নড়িয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে তারা নড়িয়া  থানার ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন,
এসময় তিনি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কোন রকম সহায়তা চাইলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সহায়তা করতে প্রস্তুত আছে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামি নড়িয়া থানা আমীর মাওলানা কাজী আবুল বাশার, নড়িয়া থানা নায়েবে আমীর  মো : কাউসার হাওলাদার, নড়িয়া থানা সেক্রেটারি মাহমুদুল হাসান,নড়িয়া পৌরসভা আমীর কাহেত নজরুল ইসলাম, 
পৌরসভা  সেক্রেটারি হাফেজ মো: ইলিয়াস,বাংলাদেশ  ছাত্র শিবিরের নড়িয়া থানা সভাপতি নুরুন্নবী, চামটা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মামুন খান, ভোজেশ্বর ইউনিয়ন আমীর   মোহাম্মদ জাকির হোসেন সহ আরো বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ