২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

পদত‍্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির পাপন

spot_img

পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এই ব্যপারে জোরাল গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো বিসিবি কর্তার বক্তব্য পাওয়া যায়নি। 

সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান এর কাছে এই ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম, এই ব্যপারে কিছুই জানি না।’

বিসিবি’র প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরিও গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কোনো ধারণাই নেই।’

২০১৩ সালে প্রথমবারের মত বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল, ২০২১ সালের ৭ অক্টোবর চতুর্থ মেয়াদে তিনি এই পদে নির্বাচিত হন। নাজমুলের সময়কালের শেষের দিকে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতা ছিল চোখে পড়ার মত। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, আবাহনীকে অন্যায় সুবিধা পাইয়ে দেয়াসহ অনেক অভিযোগই আছে তার নেতৃত্বে পরিচালিত বিসিবি’র বিরুদ্ধে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ