৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক শাকিব খান

spot_img

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কিছু দলের মালিকানাও বদলে যাচ্ছে। ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। শাকিব খানের একটি ঘনিষ্ট সূত্র দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক হলেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। রূপালী পর্দার জগত থেকে এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।

আগামী বিপিএল আদৌ অনুষ্ঠিত হবে কিনা- সেটা নিয়ে এখনো শঙ্কা আছে। ক্ষমতার পরিবর্তনে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থা খারাপ। এদিকে আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আত্মগোপনে আছেন বিসিবির আরও কিছু কর্মকর্তা। সব মিলিয়ে ছন্নছাড়া অবস্থা দেশের ক্রিকেট প্রশাসনের।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ