৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজশাহী কলেজ থেকে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

spot_img

মোঃ নিরব হাসান ইব্রাহিম, দিনাজপুর প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শাসক হাসিনার দেশ থেকে পলায়নের পর থেকেই গোটা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে থাকে। এরই ধারাবাহিকতায় আজ (২০ আগস্ট) সকাল ১১ টায় রাজশাহী কলেজে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্র আন্দোলনের তোপের মুখে দুপুর ১ টায় শিক্ষকদের জরুরী সভা ডাকে কলেজ প্রশাসন। দুপুর ২টায় সকল শিক্ষকদের জরুরি মিটিং শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাস, ছাত্রনিবাস ও ছাত্রী নিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা জানিয়ে দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম মিয়া।

তিনি জানান, আজ থেকে পর পরবর্তী অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী কলেজ, মুসলিম ছাত্রাবাস এবং মেয়েদের ছাত্রীনিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।
আমরা এই লিখিত অনুলিপি মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রনালয় থেকে পরবর্তীতে যেই সিদ্ধান্ত আসবে আমরা তাই কার্যকর করবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দেশের সব কলেজ ক্যাম্পাসগুলো ছাত্ররাজনীতি থেকে দূরে থাকুক।

সকাল ১১ টায় রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাস ও মেয়েদের ছাত্রীনিবাস থেকে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল কলেজে প্রবেশ করে। এরপর আন্দোলনে কলেজের উচ্চ মাধ্যমিক ও সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকল শিক্ষার্থী কলেজের মূল ফটকে নিজেদের অবস্থান কর্মসূচি পালন করে।

সকাল সাড়ে ১১ টার দিক সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কলেজ প্রশাসনে চলে যায় এবং উপাধ্যক্ষ ইব্রাহিম মিয়া সহ কলেজের শিক্ষকদের সাথে দফায় দফায় বৈঠকে বসে। সেখানে তারা রাজশাহী কলেজ ক্যাম্পাস, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস এবং রাজশাহী কলেজ মহিলা ছাত্রীনিবাস থেকে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার জন্য লিখিত আবেদন জানায়। বৈঠকে শিক্ষার্থীদের প্রতিনিধি দল কলেজ প্রশাসনকে ১ ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ