২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

নাচানাচি করার সময় গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু

spot_img

রাজশাহীতে ঈদ উৎসবে পিকআপে করে সাউন্ডবক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে।

 

শুকবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম আজিজুল ইসলাম। তিনি পুঠিয়ার ভরুয়াপাড়া এলাকার আকানি ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে আজিজুল তার বন্ধুদের নিয়ে একটি ভাড়া করা পিকআপ গাড়িতে সাউন্ড বক্সে গান বাজিয়ে নাচানাচি করার সময় বিপরীত দিক থেকে আসা চাঁপাইনবাবগঞ্জ টু রাজশাহীগামী একটি বাস পিকআপকে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যায় ওই কিশোর। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাশিয়াডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এ ঘটনায় ওই কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে থানার সীমানা নিয়ে একটু জটিলতা আছে। সেটি সুরাহা করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ