৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির

spot_img

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ জুলাই) রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ার বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় দলটির পক্ষ থেকে।

এর আগে  ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল সোয়া ১০টায় জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসা মাঠে অবতরণ করেন জামায়াতের আমির। সেখানে উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য দেন। দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে তাদের প্রতি আহ্বান জানান। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতের আমির বলেন, ‘আবু সাঈদ ২য় স্বাধীনতা যুদ্ধের মহানায়ক। তাঁকে শ্রদ্ধা জানাতে ও পরিবারের পাশে থাকতে নৈতিক দায়বদ্ধতা থেকে এখানে এসেছি। সাঈদ ছাড়াও এ আন্দোলনে আমাদের কলিজার টুকরা যুবসমাজ বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছে। যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন সবার প্রতি গভীর শ্রদ্ধা। নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।’

অন্তর্বর্তীকালীন সরকারে জামায়াতের প্রতিনিধি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘এই বিপ্লব আমরা করিনি। এ বিপ্লব করেছে যুবসমাজ। কাজেই তাদের সঙ্গে কথা বলে আগামীর কর্মপরিকল্পনা করতে হবে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি সেটাই করেছেন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ