২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মসজিদে আজান দেওয়ার সময় প্রবাসীর মৃত্যু

spot_img

ফেনীর সোনাগাজীতে মসজিদে জোহরের নামাজের আজান দেওয়ার সময় মো. ছায়েদ উল্লাহ (৫০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া এলাকার হাফেজ আব্দুর রশিদ বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের হাসেম লন্ডনি বাড়ির মৃত হোসেন আহম্মদের ছেলে। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রোববার নিজ বাড়ির সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করার কথা রয়েছে।

নিহতের চাচা সাহাব উদ্দিন বলেন, বৃষ্টি ও বজ্রপাতের কারণে হাফেজ আব্দুর রশিদ জামে মসজিদের মোয়াজ্জেম মো. ইয়াসিন আরাফাত আজান দেওয়ার জন্য আসতে না পারায় আমার ভাতিজা ছায়েদ আজান দেওয়ার সময় বজ্রপাতে আইপিএসের শর্ট সার্কিটে বিদ্যুৎস্পর্শে মসজিদে লুটিয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

প্রতিবেশী আব্দুল হামিদ বলেন, ছায়েদ উল্লাহ আমাদের প্রতিবেশী। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। আমরা শুনেছি, জোহরের আজান দেওয়ার সময় বজ্রপাতে আইপিএসের শর্টসার্কিট থেকে তিনি মারা গেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ