৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

spot_img

বগুড়ায় ব‍্যবসায়ীর সাথে প্রতারনা করার সময় এক ভুয়া ডিবি পুলিশের কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ১৬ জুন রোববার বেলা আড়াইটার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে ডিবি পুলিশের একটি ভুয়া পরিচয় পত্র পাওয়া গেছে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর ( তদন্ত) মো,শাহিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ডিবির ভুয়া কর্মকর্তার নাম আলামিন (৩১)।

তিনি কুমিল্লার কংসনগর চরের পাড়ার আব্দুর রহিমের ছেলে। তাকে পুলিশ প্লাজার নারী পুলিশ কল্যাণ সমিতির সামনে থেকে গ্রেফতার করা হয়। সে নিজেকে ডিবির এস আই পরিচয় দিয়ে পুলিশ প্লাজায় আগত ক্রেতা ও ব্যবসায়ীদের সাথে সখ্যতা গড়ে তুলে কৌশলে মালামাল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

কিন্তু এ সময় কর্তব্যরত পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছে ডিবি পুলিশের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, শুধু বগুড়া নয়, দেশের বিভিন্ন স্থানে নিজেকে সে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে ক্রেতা ও ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে মালামাল আত্মসাৎ করে আসছিল। প্রতারণা অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ