২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায়

spot_img

নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদে টানা ৪১ বছর ইমামতির পর সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মে) জুম্মা নামাজ পরে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুনসুর রহমানকে ব্যতিক্রমী এই বিদায় দেওয়া হয়।

ইমামের আনুষ্ঠানিক এই বিদায় উপলক্ষে নামাজ শেষে মসজিদের মধ্যেই এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মসজিদ কমিটির সভাপতি আরশেদ আলী সভাপতির দায়িত্ব পালন করেন।

মুসল্লি আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য দেন মোসলেম উদ্দিন, সাইফুল ইসলাম চান্দু, আসমত আলী, আলাউদ্দিন, ইউপি সদস্য সেলিম রেজা, আব্দুল আজিজ এবং পার্শ্ববর্তী একটি মসজিদের ইমাম আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন ওই এলাকার প্রায় হাজারখানেক মুসল্লি।

তারা জানান, ১৯৮৩ সাল থেকে তিনি এই মসজিদের ইমামতি করে আসছিলেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে আজ বিদায় নিচ্ছেন তিনি। যা আমরা মেনে নিতে পারছি না। নামাজ শেখাসহ সামাজিক বিভিন্ন বিষয়ে হুজুরের নিকট থেকে সমাধান নেওয়া হতো। হুজুর অনেক ভালো মানুষ। তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি।

আরও জানা যায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় নগদ ৬২ হাজার ৭০০ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী। পরে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এলাকার মুরব্বিসহ সর্বস্তরের মানুষ প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে করে ইমামের নিজ বাড়ি একই ইউনিয়নের শ্রীরামপুরে পৌঁছে দিয়ে আসেন।

বিদায়ী ইমামের ছোট জামাই শামীম রেজা বলেন, শিক্ষা জীবনে তিনি প্রথমে আব্দুল পুর জমি রেজিস্ট্রার অফিসে কয়েকদিন মুহরির সহকারী হিসেবে কাজ করছেন। সেখানে ভালো না লাগায় সেটি বাদ দিয়ে তখনই এই মসজিদের ইমামের দায়িত্ব নেন। তার কখনও টাকার প্রতি লোভ ছিল না। তিনি কখনও বেতন বাড়ানোর কথা নিজে থেকে বলেননি। মসজিদ কমিটি থেকে যা দিয়েছেন তাই নিয়েছেন।

মসজিদের সভাপতি সভাপতি আরশেদ আলী বলেন, তিনি আমাদের দীর্ঘদিনের ইমাম ছিলেন। এই সময়ে তিনি আমাদের এলাকার সকল মানুষের মাঝে মিশে গেছেন। এখন তার বয়স হয়েছে, তাই বিদায় নিতে হচ্ছে। বিদায় বেদনার হলেও এলাকাবাসী তা কষ্টে মেনে নিয়ে তার সম্মানে এই বিদায় সংবর্ধনার আয়োজন করেছেন।

বিদায়ী ইমাম মুনসুর রহমান হাদিস এবং কোরআনের পথে চলার জন্য সকলকে আহ্বান জানিয়ে এবং তার জন্য দোয়া চেয়ে সকলের কাছে থেকে বিদায় নিয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ