১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদে আসছে পাঁচ সিনেমা, এগিয়ে ‘তুফান’

spot_img

দেশের বর্তমান প্রেক্ষাপটে ঈদ হচ্ছে সিনেমার বড় বাজার। কারণ ঈদ ছাড়া সিনেমা হলগুলো প্রায় ফাঁকাই পড়ে থাকে। এদিকে সিনেমাপ্রেমীদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে তারকাবহুল চমৎকার গল্প নিয়ে হাজির হন সিনেমা নির্মাতারা। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে পাঁচটি সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জ, আগন্তুক।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ১১টি ছবি। সে ধারাবাহিকতা বজায় থাকছে ঈদুল আযহাতেও। ঈদ উৎসবের আর একদিন বাকি। মুক্তির তালিকায় থাকা ছবিগুলো নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির প্রচার-প্রচারণায় পাশাপাশি ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান সংবাদ সম্মেলনও করেছে। এবার নিয়মিত ও অনিয়মিত মিলে মোট হলের সংখ্যা দেড়শ থাকতে পারে। গত ঈদুল ফিতরে ১৬২টি হলে ঈদের সিনেমাগুলো মুক্তি পেয়েছিল।

বেশির ভাগ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে এখন পর্যন্ত আলোচনার শীর্ষে থাকা শাকিব খানের ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশের চঞ্চল চৌধুরী, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।

এটিই এই ঈদের সবচেয়ে বড় আয়োজনের ছবি। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। এই ছবিতে শাকিব খান নিজেকে ভেঙেচুরে ভক্ত-অনুরাগীদের মাঝে ভিন্নরূপে ধরা দিবেন।

ময়ূরাক্ষী

রাশিদ পলাশ পরিচালিত ও ববি অভিনীত রহস্যধর্মী চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। প্রধান চরিত্রে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, পুর্ণতা, তরসা ও জাহিদ নিরব।

ডার্ক ওয়ার্ল্ড

ক্রাইম থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কৌশানী মুখোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি মুন্না খান মাল্টিমিডিয়া ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান।

ছবিটি যমুনা ব্লকবাস্টার সিনেমা ছাড়াও ময়মনসিংহের পূরবী, ফতুল্লার বনানী, জয়পুরহাটের নাজমাসহ ১২টি একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। মোস্তাফিজুর রহমান মানিক ছবিটির পরিচালক।

আগন্তুক

প্রথমে ‘আগন্তুক’ ছবিটি ওয়েব ফিল্ম আকারে শুটিং শুরু হয় ছবিটির। দীর্ঘ সময় নিয়ে তিন ধাপে ছবিটির শুটিং শেষ করা হয়। পরিচালক সুমন ধর পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা চেরী।

পরিচালক জানান, প্রথম ধাপে শুটিং করার তিন দিনের মাথায় এটিকে সিনেমা আকারে নির্মাণের প্রস্তুতি নেওয়া হয়। বাজেট সমস্যায় কারণে দুই ধাপ কাজ শেষ করার পর শুটিং বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে আরেক প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্র এসে বিনিয়োগ করে। ছবিটি কোনো একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সিনেমাসহ ৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।

রিভেঞ্জ

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। সিনেমাটির মুক্তি উপলক্ষ্যে (১৩ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শবনম বুবলীসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

‘রিভেঞ্জ’ ছবিটি খুলনা, নওগাঁ, ফরিদপুর ও মেলান্দহের ১২টি একক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রযোজক ও পরিবেশক কামাল মোহাম্মদ কিবরিয়া জানান, ‘রিভেঞ্জ’ ছবিটি ১২টি একক প্রেক্ষাগৃহ পেয়েছে। এর পাশাপাশি মাল্টিপ্লেক্সে কিছু শো পাওয়া যেতে পারে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ