৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

কানাডাকে হারিয়ে কোপায় শুভসূচনা আর্জেন্টিনার

spot_img

কানাডার বিপক্ষে জয় দিয়ে দিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসর শুরু করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। যদিও দারুণ দাপট দেখানো ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে মেসিবাহিনী। সহজ সুযোগ হাতছাড়া করে সেই আক্ষেপের মাত্রা আরও বাড়িয়েছেন আনহেল ডি মারিয়া, দ্বিতীয়ার্ধে একই পরিণতি মহাতারকা লিওনেল মেসিরও।

শুক্রবার (২১ জুন) আটালান্টার মার্সিডিস বেঞ্জ স্টেডিয়ামে কানাডাকে ২-০ গোল ব্যবধানে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এদিন ম্যাচের শুরু থেকেই কানাডিয়ান শিবিরে আক্রমণ চালাতে থাকে মেসি-ডি মারিয়ারা। তবে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না আর্জেন্টাইনরা।

উল্টো স্কালোনির দলকে আক্রমণে চেপে ধরে কানাডা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কানাডার সবচেয়ে বড় তারকা আলফনসোর দুর্দান্ত শট রুখে দেন আকাশি-নীল শিবিরের ডিফেন্ডাররা।

ম্যাচের পঞ্চম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল আলবিসেলেস্তেরা। তবে ম্যাক অ্যালিস্টারের বাড়ানো বলে শূন্যে উড়িয়ে দেন লিয়েন্দ্রো। মিনিট তিনেক পরে কাডানার গোলকিপারকে একা পেয়েও সুযোগ লুফে নিতে পারেননি ডি মারিয়া। গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো’র পায়ে লেগে সুযোগ হাতছাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এরপর ম্যাচের ৩৮তম মিনিটে রদ্রিগো ডি পলের ক্রসে হেড নিয়েছিলেন অ্যালিস্টার। কিন্তু জোর ছিল না। সহজেই বল নিয়ন্ত্রণে নেন কানাডার গোলরক্ষক।

বিরতির ঠিক আগমুহূর্তে আর্জন্টাইন বাজপাখিকেও পরীক্ষায় পড়তে হয়েছিল। কানাডিয়ান ফুটবলারের আলতো শট রুখে দিলে ০-০ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দলকে লিড এনে দেন ম্যানসিটির তরুণ স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। ম্যাচের ৪৯তম মিনিটে মাত্র ১০ গজ দূর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন আলভারেজ। এতে ১৩ ম্যাচ পর গোলখরা কাটালেন এই স্ট্রাইকার।

ম্যাচের শেষ সময়ে দ্বিতীয় গোল পেয়েছে মেসির দল। ম্যাচের ৮৮তম মিনিটে আর্জেন্টাইন অধিনায়কের পাস থেকে ডান পায়ের টোকায় বল জালে জড়ান বদলি নামা ইন্টার মিলান স্ট্রাইকার মার্টিনেজ। এতে সহজ জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ