২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেয়াল টপকে পালালেন ‘ভাতের হোটেলের’ হারুন

spot_img

হযরত শাহজালাল বিমানবন্দর হয়েপালানোর চেষ্টা করেছিলেন ডিবির ‘ভাতের হোটেলের’ সেই হারুন । কিন্তু পালানোর আগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে পুলিশ সদর দফতরের দেয়াল টপকে তিনি পালিয়েছিলেন।
সোমবার (৫ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে চলে যান হারুন।

একটি সূত্র জানায়, সোমবার হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। কিন্তু হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন। তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি করপোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান। পরে তিনি নরমাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান।

একাধিক সূত্র আরও জানিয়েছে, হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন হারুন, কিন্তু তিনি ব্যর্থ হন। এ সময় সেনা সদস্যরা তাকে আটক করেন। তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ