২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি
spot_img

যুদ্ধ বিধ্বস্ত গায়:যার উদ্দেশ্য বিপিএফও—এর ৩৫ টি লরি রওয়ানা হয়েছে

আজ ২৯ শে এপ্রিল “মিশর বাইতুয যাকাত এন্ড সাদাকাত হাউস” যুদ্ধ বিধ্বস্ত গায:যাবাসীর জন্য ৭ম দফায় ত্রাণবহর প্রেরণ করছে। উক্ত বহরে বাংলাদেশীদের নির্ভরযোগ্য ফাউন্ডেশন ❝বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা (Bangladesh Palestine Friendship Organization -BPFO)❞ এর মাধ্যমে বাংলাদেশী জনগণের পক্ষ থেকে ৩৫ টি লরি লাল সবুজের পতাকা বহন করে গায:যার উদ্দেশ্য রওয়ানা হয়েছে।

এই বিষয়ে “বাইতুয যাকাত এন্ড সাদাকাত হাউস” জানায় যে, আজ কায়রো থেকে প্রায় ১৮৪০ টন জরুরি খাদ্য সামগ্রী ও ঔষধ পত্রের সর্বমোট ১১৫ টি লরি গায:যার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। যার সাথে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রায় ৩৫ টি লরি জরুরি খাদ্য ও ওষুধ সমগ্রী যুক্ত হয়েছে।

গত অক্টোবরে গায:যায় ই.স.রায়েলি আগ্রাসনের পর থেকে আজ পর্যন্ত প্রায় ৭৮৪০ টন ত্রান গা.য.যায় পৌঁছেছে মিশরের গ্রান্ড ইমাম শাইখুল আযহার ড. আহমাদ আল তাইয়ব এর তত্ত্বাবধানে, সেইসাথে প্রথম থেকেই বিপিএফও—র দায়িত্বশীলগণ নিয়মিত আযহারের মাধ্যমে সরাসরি গা.য.যায় সহায়তা পাঠিয়ে আসছেন।

যার ফলে আযহারের সংস্থা “মিশর বাইতুয যাকাত এন্ড সাদাকাত হাউস” সেক্রেটারি মেজর জেনারেল (অব.) আমর লুতফি মহোদয় বিপিএফও—র এমন কার্যক্রমের প্রসংশা করে একটি ভিডিও বার্তায় বলেন; বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা শুরু থেকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গায:যাবাসীর পাসে দাঁড়িয়েছে। বিপিএফও কর্তৃপক্ষ গায:যায় মানবিক সহায়তা প্রেরণে আল আযহারের ” গর্বিত সহযোগী”। আল আযহারের এমন ভূয়সী প্রশংসা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ