২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলহজ, ১৪৪৭ হিজরি

৭৩ বছরের ইতিহাস ভেঙে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সৌদি সুন্দরী

spot_img

৭৩ বছরের ইতিহাসে এবারই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। যার হাত ধরে দেশটি এই প্রথা ভাঙতে যাচ্ছে তিনি সৌদির তরুণ মডেল রুমি আলকাহতানি। দেশটির প্রতিনিধি হিসেবে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন তিনি।

নিজের কিছু আবেদনময়ী ছবি পোস্ট করে সোমবার (২৫শে মার্চ) নিজের ইনস্টাগ্রামে এ তথ্য নিজেই জানিয়েছেন রুমি।

ছবির সঙ্গে তিনি লিখেছেন, মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমি গর্বিত। এই প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবে সৌদি আরব।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী একাধিক সুন্দরী প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করেছেন রুমি। বিজয়ী হয়েছেন সৌদি আরব, মিস মিডল ইস্ট, মিস উইমেনসহ (সৌদি আরব) বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায়।

মডেলিংয়ের পাশাপাশি একজন ইনফ্লুয়েন্সারও রুমি। ইন্সটাগ্রামে তার অনুসরণকারীর সংখ্যা ১০ লাখেরও ওপরে। এছাড়া ফেসবুক, এক্সেও তার ফলোয়ারের সংখ্যা লাখ ছাড়িয়ে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্ম নেওয়া রুমি পছন্দ করেন ঘোরাঘুরি। সুযোগ পেলেই বিশ্বের বিভিন্ন প্রান্তে চলে যান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ