৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণীর

spot_img

বগুড়া সদরের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আফছানা আক্তার নামে এক তরুণী নিহত হয়েছে।

শনিবার (১১ মে) দুপুর ১টার দিকে উপজেলার পীরগাছা -মহাস্থান সড়কের পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক তাওসিফ হোসেন (২২)।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আফছানা বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার রুইল শেখের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং আহত যুবক জেলার সোনাতলা উপজেলার মাষ্টারপাড়া এলাকার ইকবাল রাজ্জাক সিদ্দিকের ছেলে তাওসিফ হোসেন (২২)।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোটরসাইকেল নিয়ে পীরগাছা থেকে মহাস্থান দিকে যাওয়ার সময় মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে চালক গুরত্বর আহত এবং মোটরসাইকেলে থাকা তরুণী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, জরুরী পরিসেবা ‘৯৯৯’ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত তাওসিফকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ