২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

ব্রীজের নীচ থেকে জীবিত নবজাতক উদ্ধার

spot_img

মজিবর রহমান গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রীজের নীচ থেকে জীবিতবস্থায় এক নবজাতক পুত্র সন্তান উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের অভিরামপুর গ্রামের একটি ব্রীজের নীচ থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, শিশুটিকে ওই ব্রীজের নীচে কান্না করতে দেখে তাকে উদ্ধার করা হয়। শিশুটির চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সেবাযতেœর জন্য অভিরামপুুরের গ্রামে আব্দুল জব্বারের পুত্র সাহারল কবিরাজের কাছে দেয়া হয়।

শিশুটির দেখভালের দায়িত্ব নেওয়া সাহরুল ইসলাম বলেন, বাচ্চাটি সুস্থ রয়েছে। আমার কোন সন্তান সন্ততি নেই, যদি কোন আইনি জটিলতা না থাকে তাহলে বাচ্চাটিক দত্তক নিতে চাই।

এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহিদ জিতি বলেন, শিশুটি হাসপাতালের আউট ডোরে চিকিৎসা শেষে যারা নিয়ে এসে ছিলেন তারা নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ (ওসি) শামসুল আলম শাহ নবজাকতটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসা শেষে একটি পরিবারের কাছে পরিচর্র্চার জন্য দেয়া হয়েছে। শিশুটির যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যাবস্থা নেয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ