২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রথমবারের মতো চালু হলো অপারেশন থিয়েটার, ৮ টাকায় হবে অপারেশন

spot_img

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো চালু হলো অপারেশন থিয়েটার, ৮ টাকার টিকিটের মাধ্যমে সিজারিয়ানসহ বিভিন্ন অপারেশন।

সোমবার (১ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ,কে,এম মোফাখখারুল ইসলাম।

আনুষ্ঠানিক উদ্বোধনের পরে উপজেলার তামাই গ্রামের রেহানা খাতুনের (২৭) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়।

সিজারিয়ান অপারেশনের সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন (গাইনী) ডা. পিংকি রানী সাহা, জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা. মো. আবু হানিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুদ্বীপ সরকার, মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার সেতু উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ,কে,এম মোফাখখারুল ইসলাম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে এই প্রথম অপারেশন থিয়েটার চালু হয়েছে। এত দিন ওটির যন্ত্রপাতি না থাকার কারণে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না। অপারেশন থিয়েটার চালু হওয়ায় উপজেলার রোগীরা এখন স্বল্পমূল্যে হাতের নাগালে বিভিন্ন অপারেশনের সুবিধা পাবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ