২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে নির্বাচনী আচারণবিধি ভঙ্গ,প্রার্থীকে জরিমানা

spot_img

বগুড়া শাজাহানপুরে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত।

১৮ মে (শনিবার) দুপুরে উপজেলার ডোমনপুকুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে উপজেলার ডোমনপুকুর বাজারে আচরণবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ আকন্দ তালা মার্কা এর পক্ষে নুর আলম নামক ব্যক্তি অটোতে করে মাইকিং করার সময় গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণা কার্যক্রম চালায় যা উপজেলা পরিষদ নির্বাচন আচারণ বিধিমালা ২০১৬ এর পরিপন্থী।অভিযুক্ত ব্যক্তির উপস্থিতে সাক্ষীগণের সামনে তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে তাকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩দিনের কারাদণ্ড প্রদান করা হয়।তিনি অর্থদন্ড তাৎক্ষণিকভাবে পরিশোধ করলে কারাদণ্ড হতে অব্যাহতি দেয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম জানান,নির্বাচন আচরণ বিধি নিশ্চিতকরণে অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল কোর্ট পরিচালনা সময় শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ