২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

spot_img

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিং এ বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। গতকালের পরিছন্নতা অভিযানের পর এবার কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

নগরীর টমছমব্রীজ ও রানীর বাজারে কাচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানের পন্যের তালিকা করে সে অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও শিক্ষার্থীরা দেখছেন।

এ সময় তারা বাজারে সকল বিক্রেতাদের বলে আসেন যেন তারা কোন ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

টমছমব্রিজ বাজার পরিদর্শন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারের চাঁদাবাজি সব কিছুর যাতে অবসান ঘটে সেই লক্ষ্যে কাজ করে যাবে তারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ