৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাপের কামড়ে যুবকের মৃ’ত্যু!

spot_img

সালথায় সাপের কামড়ে মিরাজ ঠাকুর (৩৫) নামের এক যুবকের মৃত্যু

আবুল বাসার সালথা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় সাপের কামড়ে মিরাজ ঠাকুর (৩৫) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২ টার দিকে তিনি মারা যান।

নিহত মিরাজ ঠাকুর উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের বালিঘাটা এলাকার মৃত মকিম ঠাকুরের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার রাত ১০টার দিকে মিরাজ ঠাকুর বাড়ি থেকে খারদিয়া আশ্রয়ণ কেন্দ্রে তার ভাই মুরাদ ঠাকুরের কাছে যাওয়ার সময় পাটের আইল থেকে সাপে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, হাসপাতালে যদি সাপের ভ্যাকসিন থাকতো তাহলে এভাবে আমার স্বামী মারা যেতো না। আমাকে এখন কে দেখবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ