২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বাতিল হচ্ছে ১৫ আগস্টের সাধারণ ছুটি

spot_img

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল হচ্ছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র বলছে, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল হতে পারে। এজন্য প্রজ্ঞাপনও রেডি (প্রস্তুত) করে রাখা হয়েছে। নির্দেশনা পেলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে। এজন্য দিনটিতে সরকারি ছুটি বাতিল হতে পারে।

এদিন ১৫ আগস্টের বিষয়ে দলগুলোর মতামত জানতে চাইলে একমাত্র বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ছাড়া বাকি দলগুলো জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ