৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বিয়ে না করায় প্রেমিককে কুপিয়ে জখম করলেন প্রেমিকা

spot_img

নাটোরে আশ্বাস দিয়ে বিয়ে না করায় প্রেমিক মদাদুল ইসলামকে (৩০) অপহরণ করে কুপিয়ে জখম করেছেন তার প্রেমিকা মনি খাতুনের (২৭)।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৬টার দিকে লালপুর উপজেলার পুরানো বাজার এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

জানা গেছে, লালপুরের রামানান্দপুর গ্রামের মোমিনের মেয়ে মনি খাতুনের (২৭) সঙ্গে একই গ্রামের মৃত সের আলীর ছেলে প্রেমের সম্পর্কে জড়ান। ছয় মাস আগে তাদেরকে আপত্তিকর অবস্থায় আটক করেন এলাকাবাসী। এরপর বিয়ের জন্য এক সপ্তাহ সময় নিয়ে কৌশলে পালিয়ে যান এমদাদুল। ঈদে বাড়ি ফিরলে তাকে বিয়ের জন্য চাপ দেন প্রেমিকা মনি। কিন্তু এমদাদুল রাজি হওয়ায় মনি তার বাবা মোমিন মিয়ার সহায়তায় এমদাদুলকে তুলে নিয়ে লালপুর বাজারে নিয়ে যান। সেখানে তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা এমদাদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযোগ পাওয়া পেয়েছি। দ্রুত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ