২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফ্যাসিষ্ট সরকার বিদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ মুক্তি পাবেনা- বাদশা

spot_img

বগুড়া  জেলা বিএপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেছেন, একদলীয় নীলনক্সার নির্বাচনের মাধ্যমে এই অবৈধ সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই ফ্যাসিষ্ট সরকারের বিদায় না হওয়া পর্যন্ত দেশের মানুষ মুক্তি পাবেনা।

বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গতকাল শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা। বিশেষ আলোচন ছিলেন জেলা বিএনপির সহ—সভাপতি মোর্শেদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রিয় সদস্য জয়নায় আবেদীন চাঁন, হামিদুল হক চৌধুরী, শেখ তাহাউদ্দিন নাহিন, ভিপি খায়রুল বাশার, সাইফুল ইসলাম রনি, রাকিবুল ইসলাম শুভ, আবু হাসান, সাইদুল ইসলাম, এনামুল হক নতুন, আব্দুল ওয়াদুদ, খাদেমুল ইসলাম, নাজমা আক্তার, নুরে আলম সিদ্দিকী রিগ্যান। এছাড়াও বগুড়া জেলা এবং শাজাহানপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহ¯্রাধিক নেতা—কর্মি মাহফিলে অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ