২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় শী’র্ষ স’ন্ত্রা’সী ব্রাজিল খু’ন

spot_img

বগুড়ার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল (২৬)কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সোয়া দশটার দিকে কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার পাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

 

এসময় সে মোটরসাইকেলযোগে নিজের গ্রামের বাড়ি মুরাইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিম পাড়ায় মোটরসাইকেলযোগে ফিরছিল । রাস্তায় পাশে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

 

এ সময় তার মোটরসাইকেলের পিছনে সিটে একজন আরোহী ছিল। সন্ত্রাসী হামলায় সে পালিয়ে যায়।

 

কাহালু থানার ওসি সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। সে পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র মাদক ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে ২৮টি মামলা রয়েছে।

 

সে বগুড়া শহরতলীর গোদাপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। স্থানীয়রা জানান, কিছুদিন আগে জেলা যুবদলের সাবেক এই নেতা ব্রাজিলের মোটরসাইকেলের উপর হামলা হয়েছিল। সে সময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

 

আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে অপর সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা আরো জানান, ব্রাজিল শহরতলীর গোদাপাড়া এলাকায় বেশি থাকতো।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ