২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ার বাজারে লাগামহীন আলুর দাম

spot_img

বগুড়ার বাজারে লাগামহীন আলুর দাম । কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আলুর দাম। দফায় দফায় বাড়ছে অতিপ্রয়োজনীয় এই সবজির দাম। আলুর সাথে পাল্লা দিয়ে বেড়েছে কাঁচামরিচ, বেগুন ও ডিমের দাম। 

আজ শনিবার (২১ মে) বগুড়ার শাজাহানপুরের দুবলাগাড়ীহাটসহ উপজেলার বেশিরভাগ বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিন আগে প্রতিকেজি কার্ডিনাল আলু ৪৬ থেকে ৪৮ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে তা ৫০ টাকা এবং ৫৬ টাকার পাকড়ি আলুর কেজিতে চার টাকা পর্যন্ত দাম বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৫০-৬০ টাকা থেকে দাম বেড়ে ৭০-৮০, পটল ও করলা ৫০, ঝিংগা ও চিচিংগা ৩০, ঢেড়স ৪০, কাররোল ৮০, রসুন ২৪০, আদা ২৮০, পেঁয়াজ ৭০ এবং কাঁচামরিচ দাম বেড়ে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ফার্মের ডিমের দাম। গত সপ্তাহে ডিম ৪৪-৪৫ টাকা হালিতে বিক্রি হলেও বর্তমানে দু’টাকা পর্যন্ত দাম বেড়ে প্রতি হালি ডিম ৪৬ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এছাড়াও ব্রয়লার মুরগির কেজি ২শ’, ককরেল মুরগি ৩৪০ এবং দেশি মুরগি ৬২০ টাকা কেজিতে বেচাকেনা হচ্ছে।

গরুর মাংসের কেজি ৭৫০ এবং খাসির মাংস ৯শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শহরের ফতেহ আলী বাজারে দুই থেকে আড়াই কেজি ওজনের রুই মাছ ৩৩০-৩২০ টাকা কেজি এবং সাড়ে তিন থেকে চার কেজি ওজনের কাতল মাছ ৩৩০-৩৫০ টাকা কেজি এবং দুই থেকে আড়াই কেজি ওজনের সিলভার কার্প মাছ ২শ’ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এছাড়াও পাবদার কেজি ৩৫০-৪০০ ও টেংরা মাছ ৪৪০-৪৮০ টাকায় বিক্রি হতে দেখা যায়। অপরদিকে এই বাজারে প্রতিকেজি চিনি ১৩৫, বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেল ১৬৩, পাঁচ লিটার ৭৯০, মসুরের ডাল প্রতিকেজি ১১০-১৪০, মুগ ডাল ১৮০-২০০, আটা প্রতি এক কেজির প্যাকেট ৫০-৫২ এবং ময়দা প্রতি এক কেজির প্যাকেট ৬৫-৬৮ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। 

অপরদিকে বাজারে এসেছে মৌসুমের নতুন চাল। শুভলতা নামের নতুন চাল প্রতিকেজি ৫২, বিআর আটাশ ৫৪, পাইজাম ৫৬, মিনিকেট ৬৮, কাটারিভোগ ৭১-৭২ এবং নাজিরশাইল চাল প্রতিকেজি ৭৫ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।  

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ