২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

হাবিপ্রবিতে খবরের কাগজের খন্ড চিত্র প্রদর্শনী

spot_img

হায়দার ,হাবিপ্রবি প্রতিনিধি

তথ্য সমৃদ্ধ খবরের কাগজের এক্সিবিউশন মাধ্যমে সাজানো হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৷

শুক্রবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই ব্যতিক্রমী আয়োজনের দেখা মেলে। সমসাময়িক তথ্য ও উপাত্ত নির্ভরযোগ্য ও দ্রুততম সময়ে নির্ভুলভাবে পেতে খবরের কাগজের জুরি নেই। তবে সেসব খবরের কাগজ বা পত্র পত্রিকার খণ্ডচিত্র নিয়ে এবার এমনই এক অভূতপূর্ব আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভিত্তিক গবেষণা কার্যক্রম, বিদেশি শিক্ষার্থী, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা ও ক্রীড়ায় সাফল্য, এলামনাইদের সাফল্য, বিশ্ববিদ্যালয়ের সম্ভবনা এমন ১৬টিরও অধিক বিষয়কে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

এমন ব্যতিক্রমী আয়োজন সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন বলেন, এখানে আমাদের নিজস্ব কোনো স্টেটমেন্ট নেই,সংবাদ মাধ্যমে প্রকাশিত স্টেটমেন্ট গুলোই আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি।

অধ্যাপক ড. মাহাবুব হোসেন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যে অগ্রগতি এবং সম্ভবনার যায়গাগুলো যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তা দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানকার অ্যালামনাইগুলো কি পর্যায়ে গেছে জাতীয় বা আন্তর্জাতিকভাবে তা সংক্ষিপ্ত আকারে দেখানো হয়েছে। এখানে যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী আছে, তারা সংক্ষিপ্ত প্রদর্শনী দেখে হাবিপ্রবি সম্পর্কে একটি পজিটিভ ধারনা পাবে।তাছাড়া এখানকার অধ্যায়নরত শিক্ষার্থীরা উৎসাহিত হবে এবং গর্ববোধ করবে তারা হাবিপ্রবির শিক্ষার্থী। এই উদ্দেশ্যেই এই সংক্ষিপ্ত প্রদর্শনীটি করা হয়েছে। আমরা বেশ সাড়া পাচ্ছি। এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্ঠা থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ