২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

উপজেলা নির্বাচন: বগুড়ায় ভাইস চেয়ারম্যান পদে ভোট স্থগিত

spot_img

বগুড়ায় নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (পুরুষ) ভোট স্থগিত করা হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। এর আগে, নমুনা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারের প্রতীকের অমিল থাকার অভিযোগ তোলেন এক প্রার্থী। ওই প্রার্থীর নাম ইফতারুল ইসলাম মামুন। তিনি আইসক্রিম প্রতীকে বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটে অংশ নিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, আমাকে প্রতীক বরাদ্দের দিন কাঠিওয়ালা আইসক্রিমের ছবি দেয়া হয়। সেই প্রতীক নিয়েই আমি প্রচারণা চালাই। বুধবার (২৯ মে) ভোট শুরু হওয়ার পর দেখলাম ব্যালটে বরাদ্দ প্রতীকের সঙ্গে মিল নেই। সেখানে ফুলের মত দেখতে কুলফি আইসক্রিম দেয়া হয়েছে। এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছে না। আমি নির্বাচন অফিসে গিয়েও কাউকে পাচ্ছি না। তিনি আরও বলেন, আমি রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেছিলাম। তিনি এখন আমাকে ফেসবুকে প্রচার প্রচারণা চালাতে বলছেন। আমি এখন নিরুপায়। আমি কোথায় কি করব বুঝতেও পারছি না। সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের (শুধু পুরুষ) ভোট স্থগিতের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, ‘ব্যালট পেপারে প্রতীকের মিল না থাকায় সদর উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যানের ভোট স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে লিখিত চিঠি আসেনি।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ