২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আ. লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

spot_img

আ. লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
সুনামগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ মার্চ) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ এর সভাপতিত্বে এবং মো. জুয়েল রানা’র সঞ্চালনায়
বক্তব্য রাখেন, জুবায়ের আহমেদ, নাঈম আহমেদ, মো. মোবারক হোসেন, আরিফুল ইসলাম জোহান, মিজান রানা, আলাল মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

এ সময় তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে, করতে হবে’।

বক্তারা বলেন, ছয়-সাত মাস হয়ে গেছে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলবো, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিসিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনও রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।
#
তুর্য দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২২.০৩.২৫

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ