২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

spot_img

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ ” খেলাধুলায় বাড়ে বল, মোবাইল ছেড়ে খেলতে চল ” এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ) রাতে তারাবীর নামাজ পড়ে এসে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনা ও আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলায় ” উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড়, বোদা শাখার ব্যবস্থাপক হোসেন মোঃ আলমগীর ” জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ” রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড়, বোদা শাখার কর্মকর্তা মুফাত হোসেন সুজন ” জুটি বা দল।

অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ূন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ বাকি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি গত সোমবার ৪ ফেব্রুয়ারিতে শুভ উদ্বোধন হয়েছিল। এবারের টুর্ণামেন্টে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মিলে ১২টি দল খেলায় অংশগ্রহণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ