২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইবির নবনিযুক্ত উপাচার্যের সাথে অ্যাকাউন্টিং ক্লাবের শুভেচ্ছা বিনিময়

spot_img

আব্দুল্লাহ আল রাহাত, ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহ’র সাথে শুভেচ্ছা বিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ক্লাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ক্লাবের সদস্যরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে অভিনন্দনপত্র প্রদান করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ফাইমুন নোমান, সাধারণ সম্পাদক ইমরান হাসিব, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদা আকন্দ, উপ-সাংগঠনিক সম্পাদক যুথি খাতুন, অর্থ সম্পাদক ইউসুফ স্বাধীন, উপ-অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক রাহাতুল ইসলাম, এবং সহযোগী সদস্য ইকরামুল হক সরূপ।

প্রসঙ্গত, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “অ্যাকাউন্টিং ক্লাব” নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে। এই ক্লাবের সভাপতি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইমুন নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের ইমরান হাসিব মনোনীত হয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ