৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসলামিক রিলিফ বাংলাদেশ ও বেরোবির মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত

spot_img

বেরোবি প্রতিনিধি

‎আন্তজার্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) মাঝে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

‎০৫ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে এটি স্বাক্ষরিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ শওকত আলীর উপস্থিতিতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব তালহা জামাল এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ মোঃ হারুন-অর-রশিদ চুক্তিতে স্বাক্ষর করেন।

‎‎এই চুক্তির মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম প্রকল্প, উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে। এ সহযোগিতা থেকে উত্তরাঞ্চলের উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধান বের করার পাশাপাশি শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি হবে

‎”এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে রূপ দিতে পেরে আমরা আনন্দিত,” বলেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী।তিনি আরও বলেন, “এই সহযোগিতা আমাদের শিক্ষার্থী এবং অনুষদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা তাদের জ্ঞানকে বাস্তব বিশ্বের চ্যালেঞ্জগুলিতে প্রয়োগ করতে এবং সামাজিক অগ্রগতিতে অর্থপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে।”

‎ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, আমরা আশা করি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক স্বাক্ষর শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে।

‎ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল বলেন, “দারিদ্র্য বিমোচন, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং দারিদ্র্য বিমোচন সম্পর্কিত ইসলামিক রিলিফ বাংলাদেশ মডেল থেকে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য অংশীজন উপকৃত হতে পারবেন। তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞানের সমন্বয়ে অর্জিত জ্ঞান ও গবেষণা উভয় প্রতিষ্ঠানের অংশীদারিত্বকে অনন্য মাত্রায় নিয়ে যাবে।

‎অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন ডঃ মোঃ নজরুল ইসলাম এবং অনুষদের বিভিন্নবিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছারাও ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একটি সিনিয়র প্রতিনিধি দলে ছিলেন, যার মধ্যে ছিলেন মোঃ এনামুল হক সরকার (প্রোগ্রাম প্রধান), শাহিনুল হাসান (প্রোগ্রাম সমন্বয়কারী, অর্থনৈতিক ক্ষমতায়ন ও শাসন), ডঃ মোঃ কামরুল ইসলাম প্রকল্প ব্যবস্থাপক এবং শাহাজাদা শরীফ প্রকল্প সমন্বয়কারী সহ সাংবাদিকরাও উপস্থিত ছিলেন

ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা। এটি ১৯৮৪ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে ৪৫টি দেশে এর কার্যক্রম রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ