১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

এক প্রেমিকার টানে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

spot_img

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকা নিয়ে দুই ছাত্রদল কর্মীর দ্বন্দ্বের জেরে দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এসময় এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

রোববার (১২ অক্টোবর) দিনগত গভীর রাত পর্যন্ত পৌরশহরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক কলেজছাত্রীকে নিয়ে পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব জীবন হামিদ ও কর্মী শ্রাবণ–শুভ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে ভ্যানচালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রমজান আলী নামে আহত একজনকে আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।

তিনি জানান, সন্ধ্যায় পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে মোবাইল ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করেনি।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, এখনও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই আব্দুল হালিম জানান, এক কলেজছাত্রীকে দুজন ভালোবাসতো। সে ভালোবাসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ