২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কক্সবাজারে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

spot_img
কক্সবাজারে যাওয়ার পথে নিষিদ্ধ ঘোষিত  বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অন্যরা হলেন—বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেপ্তার চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ