৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গ্রুপ পর্বে কেমন ছিল টাইগারদের ব্যক্তিগত পারফরম্যান্স

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে গ্রুপ পর্ব পার করেছে বাংলাদেশ দল। গ্রুপ ডি থেকে তারা শ্রীলংকা, নেদারল্যান্ডস, নেপালকে হারিয়েছে পক্ষান্তরে তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গ্রুপ পর্বে তারা ৪ ম্যাচে ৩ জয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে জায়গা করে নিয়েছে সুপার এইটে। সুপার এইটে তাদের প্রতিপক্ষ অষ্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।

গ্রুপ পর্বে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স ছিল চোখে পরার মতো। ৪ ম্যাচই তারা ছিল দারুণ ছন্দে। পক্ষান্তরে ব্যাটাররা ছিল ছন্দহীন। গ্রুপ পর্বে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব। তার উইকেট সংখ্যা ৯। আর সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তাওহীদ হৃদয়। হৃদয়ের রান ৯৫।

গ্রুপ পর্বে টাইগারদের ব্যক্তিগত পারফরম্যান্স –

• তানজিদ হাসান তামিম : ৪ ম্যাচে ৪৭ রান, বল মোকাবিলা করেছেন ৪২ টি।
সর্বোচ্চ- ২৬ বলে ৩৫ রান (বিপক্ষ- নেদারল্যান্ডস)
স্টাইক রেট- ১১২ এভারেজ- ১১.৭৫

• লিটন দাস : ৪ ম্যাচে ৫৬ রান, বল মোকাবিলা করেছেন ৬৫ টি।
সর্বোচ্চ- ৩৮ বলে ৩৬ রান (বিপক্ষ- শ্রীলংকা)
স্টাইক রেট- ৮৬ এভারেজ- ১৪

• নাজমুল হোসেন শান্ত : ৪ ম্যাচে ২৬ রান, বল মোকাবিলা করেছেন ৪৪ টি।
সর্বোচ্চ- ২৩ বলে ১৪ রান (বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা)
স্টাইক রেট- ৫৯ এভারেজ- ৬.৫

• তাওহীদ হৃদয় : ৪ ম্যাচে ৯৫ রান, বল মোকাবিলা করেছেন ৭৬ টি।
সর্বোচ্চ- ২০ বলে ৪০ রান (বিপক্ষ- শ্রীলংকা)
স্টাইক রেট- ১২৫ এভারেজ- ২৩.৭৫

• জাকের আলী অনিক : ৩ ম্যাচে ৩৪ রান, বল মোকাবিলা করেছেন ৪২ টি।
সর্বোচ্চ- ৭ বলে অপরাজিত ১৪ রান (বিপক্ষ- নেদারল্যান্ডস)
স্টাইক রেট- ৮১ এভারেজ- ১৭

• সৌম্য সরকার : ১ ম্যাচে শূন্য রান।

• সাকিব আল হাসান : ৪ ম্যাচে ৯২ রান, বল মোকাবিলা করেছেন ৮৬ টি।
সর্বোচ্চ- ৪৬ বলে অপরাজিত ৬৪ রান (বিপক্ষ- নেদারল্যান্ডস)
স্টাইক রেট- ১০৭ এভারেজ- ৩০.৬৭
বোলিং – ১০.২ ওভার বল করে ৭৪ রান খরচায় শিকার করেছেন ২ উইকেট। ইকোনমি- ৭.১৬

• মাহদুল্লাহ রিয়াদ : ৪ ম্যাচে ৭৪ রান, বল মোকাবিলা করেছেন ৭৪ টি।
সর্বোচ্চ- ২১ বলে ২৫ রান (বিপক্ষ- নেদারল্যান্ডস)
স্টাইক রেট- ১০০ এভারেজ- ২৪.৬৭
বোলিং – ৭ ওভার বল করে ৪২ রান খরচায় শিকার করেছেন ১ উইকেট। ইকোনমি – ৬

• রিশাদ হোসেন : ১৫ ওভার বল করে ১০২ রান খরচায় শিকার করেছেন ৭ উইকেট।ইকোনমি- ৬.৮
বেস্ট বোলিং ফিগার- ৪ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট (বিপক্ষ- শ্রীলংকা)
পাশাপাশি সংগ্রহ করেছেন ১৪ রান।

• তাসকিন আহমেদ : ১৬ ওভার বল করে ১০৩ রান খরচায় শিকার করেছেন ৭ উইকেট। ইকোনমি – ৬.৪৪
বেস্ট বোলিং ফিগার- ৪ ওভারে ১৯ রান খরচায় ২ উইকেট (বিপক্ষ- দক্ষিণ আফ্রিকা)
পাশাপাশি সংগ্রহ করেছেন ১৩ রান।

• তানজিম হাসান তামিম : ১৫ ওভার বল করে ৭২ রান খরচায় শিকার করেছেন ৯ উইকেট। ইকোনমি – ৪.৮
বেস্ট বোলিং ফিগার- ৪ ওভারে ৭ রান খরচায় ৪ উইকেট (বিপক্ষ- নেপাল)
পাশাপাশি সংগ্রহ করেছেন ৪ রান।

• মোস্তাফিজুর রহমান : ১৬ ওভার বল করে ৫৪ রান খরচায় শিকার করেছেন ৭ উইকেট। ইকোনমি – ৩.৩৮
বেস্ট বোলিং ফিগার- ৪ ওভারে ৭ রান খরচায় ৩ উইকেট (বিপক্ষ- নেপাল)
পাশাপাশি সংগ্রহ করেছেন ৩ রান।

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ