২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় কুড়িগ্রামে লজিক প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

spot_img

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:

জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় কুড়িগ্রামে লজিক প্রকল্প কর্তৃক বাস্তবায়িত কর্মকাণ্ডের উপর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১লা ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লজিক এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ। এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা।

লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ মুছা এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নিজাম উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ টিউটর, ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, লজিক প্রকল্পের ডিস্ট্রিক্ট ক্লাইমেট ফাইন্যান্স কো অর্ডিনেটর খোকন কুমার কুন্ডু, জেলা ও উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সমন্বয় সভায়- লজিক প্রকল্পের কার্যক্রম যেন কুড়িগ্রাম জেলায় চলমান থাকে এবং প্রান্তিক উন্নয়নে কাজ করে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ