২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জামায়াতের কাছে ধানের শীষকে পরাজয় করতে দিতে চাইনা : টিপু

spot_img

মোঃ শরিফুল ইসলাম (নাটোর) প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাড: তাইফুল ইসলাম টিপু বলেছেন, (লালপুর-বাগাতিপাড়া) এই আসনে আমরা হ্যাটট্রিক করতে চাইনা, ৮ সালে হেরেছি ১৪ সালে হেরেছি, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর কাছে ধানের শীষেকে পরাজয় করতে দিতে চাইনা।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুরে সুন্দরী পাইলট স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা টিপু আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই, আজকে যারা এমপি হতে চাচ্ছে, আবারো দেশে ক্রাইছিস শুরু হলে অনেকেই পালিয়ে যাবে আমরাই কিন্তু রাজপথে থাকবো।

তাইফুল ইসলাম টিপু বলেন, আমি দলকে অনুরোধ করবো নেতাকর্মীদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন, এক এগারোতে যখন এমপিরা জিয়া পরিবারের বিরুদ্ধে চলে গিয়েছিলো, আমরা সেদিন হাতেগোনা কয়েকজন জিয়া পরিবারের পক্ষে দাঁড়িয়ে ছিলাম এবং আমরা বিজয়ী হয়েছি, যাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা আজকে মনোনয়ন পায়, আর আমরা যারা জিয়া পরিবারের পক্ষে ছিলাম তারা বঞ্চিত হই।

 

তিনি আরও বলেন, আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি লালপুর বাগাতিপাড়ার মানুষকে জেল জুলুম থেকে বাঁচানোর জন্য, আমরা শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত ও প্রতীকের জন্য অপেক্ষা করবো, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো, জনগনের রায় নিয়ে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, আগামী নির্বাচনে জনতার প্রার্থীর বিজয় হবে।

এসময় জনসভায় লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, নাটোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক বিদ্যুৎ, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভানেত্রী রাশিদা খাতুন, লালপুর ইয়নিয়ন বিএনপির নেতা সাজেদুল ইসলাম হলুদ, জফিরুল ইসলাম মাস্টার, রাশিদুল ইসলাম প্রমূখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ