২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

দৈনিক আমার সংবাদের এক যুগে পর্দাপন উপলক্ষ্যে শাজাহানপুরে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

spot_img

নাজিরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত মিডিয়া চলচিত্র ও প্রকাশনায় ৮ম স্থানে তালিকাভূক্ত বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ সাহসিকতার ১ যুগে পর্দাপন উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলোচনা সভা ও কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার ১০ জুন বেলা সাড়ে ১২টায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার সংবাদের শাজাহানপুর প্রতিনিধি নাজিরুল ইসলামের আয়োজনে শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, আশেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী, গোহাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, আড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা আনছার ও ভিডিপি কর্তকর্তা নুসরাত জাহান তিথি। এছাড়াও অনুষ্ঠানে আরো ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আলম, দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, সাবেক সভাপতি শাহাদত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য মনিরুল ইসলাম মনির, সাংবাদিক জাকারিয়া আলম, তৌফিক এলাহী প্রমূখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ