২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নন্দীগ্রামে মিলন হ’ত্যা বিচারের দাবীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

spot_img

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে মিলন হোসেন হত্যা বিচারের দাবীতে উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সমনের গিয়ে মানববন্ধন করে।

মানববন্ধন কর্মসূচি পালনের সময় উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নরুনবীসহ অন্যান্য বক্তারা মিলন হোসেনকে ছাত্রদল কর্মী দাবী করে তাঁর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তাঁরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামের দিলবর হোসেনের ছেলে মিলন হোসেন (১৭) নামের ওই কিশোরকে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিহতর বাবা ১৩ জনের নামে নন্দীগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় আরো ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, থানা পুলিশ কাজ করছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ