২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে মাদক ও বাল্যবিবাহ রোধে সেমিনার

spot_img

ইন্দ্রজিৎ,এনইউবিটিকে প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে (এনইউবিটিকে) মাদক,বাল্যবিবাহ, ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠন সহ সুন্দরবন রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এনইউবিটিকে’র শিববাড়ীস্থ অস্থায়ী ক্যাম্পাসে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ্ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)মেয়র তালুকদার আব্দুল খালেক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মো. আবু সাইদ পরিচালক বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস খুলনা, মো. মিজানুর রহমান উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা, মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার (পিবিআই) খুলনা, আরো উপস্থিত ছিলেন হাসনা হেনা উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা, সাইদ উজ জামান সাইদ চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্যামনগর সাতক্ষীরা, জি এম মাসুদুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজবৃন্দ।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আমরা সবাই যারা খুলনা শহরে বসবাস করি সকলকে মাদকদ্রব্য ও বাল্য-বিবাহ সহ ডিজিটাল আশক্তি হতে সচেতন হতে হওয়া জরুরি। এই শহরের শান্তি বিরাজমান রাখতে মাদক ব্যবসায়ী ও সেবকদের আইনের আওতায় এনে প্রতিরোধ করা হবে।
তিনি আরো বলেন,খুলনা নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের যথাযথ স্থানে ময়লা ফেলতে হবে।

অনুষ্ঠানে সভাপতি বক্তব্যে এনইউবিটিকে রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, আমাদের পরিবেশ হচ্ছে আমাদের জীবন, এজন্য আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে মাদক বাল্যবিবাহ ও ডিজিটাল আসক্তি থেকে নগরীকে মুক্ত করে একটি সুখী ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ