১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

নাতীর ‘সদাই’ আনতে গিয়ে বাস চাপায় নিহত বৃদ্ধ সাত্তার হাজী

spot_img

বগুড়া শাজাহানপুরে নাতীর সদাই আনতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন দাদা সাত্তার হাজী।

মঙ্গলবার(২৬ নভেম্বর) ১২ ঘটিকায় উপজেলার  ঢাকা- বগুড়া মহাসড়কের ফটকিতে এ ঘটনা ঘটে।

নিহত সাত্তার হাজী উপজেলা মাঝিড়া ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়ার কাশেম আলী সাকিদারের ছেলে।তার বয়স ছিলো ৮০ বছর।তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়,নাতীর খাবার আনতে গিয়েছিলেন সাত্তার হাজী।রাস্তা পারাপারের সময় গাইবান্ধা হতে আসা আল হামারা পরিবহনের ধাক্কায় নিহত হন।এ সময় এলাকাবাসী বাস আটক করলেও ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে।

গাড়ীদহ হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সাত্তার সাকিদার মহাসড়কের পশ্বিম পার্শ্বে থেকে পূর্ব পার্শ্বে রাস্তা পারাপারের সময় দুরপাল্লার বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হোন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ