৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নাসির, অন্তরটা ছিঁড়ে যাচ্ছে—এক জীবনে আর কত কষ্ট বাকি তোমার?

spot_img

এসবি নিউজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের সাত তলা একটি ভবনের অগ্নিকাণ্ডে শ্বাসনালি পুড়ে মারা গেছেন লামিশা। তার মৃত্যুশোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম নাসির। ছয় বছর আগে স্ত্রীকে হারানোর সেই অন্ধকারতম দিন নাসিরুল ইসলামের জীবনে আবারও নেমে এলো।

পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিরুল ইসলাম নাসিরের মেয়ের মৃত্যতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিন শিপার। সেখানে তিনি লিখেন, ওকে ফোন দিতে মন চাইছে না। তাই হোয়াটসঅ্যাপে শুধু এই মেসেজটা দিয়েছি, ‘নাসির, আমার অন্তরটা ছিঁড়ে যাচ্ছে।’

রুহুল আমিন শিপার লিখেছেন, ‘প্রায় ছয় বছর আগের কথা। নাসির পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে বিএসএমএমইউ (পিজি) হাসপাতালের ডি ব্লকের সামনে। সেখানে একটি ফ্রিজার ভ্যানে তার স্ত্রীর মরদেহ রাখা। নাসিরের জিম্মায় ছোট্ট দুইটি মেয়েকে রেখে ভাবি একা চলে গেলেন।’

এক ঘটনা উল্লেখ করে ডিআইজি লেখেন, কয়েক বছর আগের কথা। তখন বেনজির আহমেদ স্যার র‌্যাবের মহাপরিচালক। পুলিশ সদরদপ্তরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নাসিরের একটা প্রেজেন্টেশন দেখে প্রকাশ্যে বলে ফেললেন, ‘ইউ আর সো ইন্টেলিজেন্ট। কিন্তু আমি তোমাকে চিনি না কেন?’ এরপর বেনজির স্যার আইজিপি হয়ে পুলিশের নিয়োগ প্রক্রিয়া সংস্কারে হাত দিলেন। এআইজি রিক্রুটমেন্ট হিসেবে মেধাবী নাসির একটি অসাধারণ নিয়োগ কাঠামো তৈরি করে দিলেন। যেখানে চাইলেও দুর্নীতি কিংবা পক্ষপাতিত্ব করা প্রায় অসম্ভব। বর্তমানে সেই কাঠামোতেই নিয়োগ চলছে।
সূত্র : এনটিভি অনলাইন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ