২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

নির্বাচনী আচরণবিধি মানতে কঠোর প্রশাসন, শাজাহানপুরে মোবাইল কোর্টে জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের লক্ষ্যে খরনা ইউনিয়নের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর অধীনে দুইজন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে একজনসহ মোট তিনজনকে অভিযুক্ত করা হয়। এ সময় বিভিন্ন ধারায় তাদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, নির্বাচনী আচরণবিধি নিশ্চিত করতে নিয়মিতভাবে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ