৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নির্বাচনী দায়িত্ব পালনকালে মহিলা আনসার সদস্যের মৃত্যু

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে প্রাণ হারালেন মহিলা আনসার সদস্য মোছাঃ সাহিদা খাতুন (৩৫)। তিনি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। স্টোকে তিনি মারা যান বলে জানিয়েছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ মুকুল হোসেন। সাহিদা খাতুন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মোঃ ছাকোয়াত হোসেনের স্ত্রী।

মুকুল হোসেন জানান, সোমবার বিকেলে ওই আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের ভোটগ্রহণকারী দলের সঙ্গে নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয়ে জানান। রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তিনি। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহিদা। তাকে দ্রæত সিরাজগঞ্জ শহীদ এম মনুসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা স্টোকে আক্রান্ত হয়ে সাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ