১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পদত্যাগ করলেন মিষ্টি

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিএনপির মিডিয়া সেল মিষ্টির পদত্যাগের খবরটি মানবজমিনকে নিশ্চিত করেছে।

এদিকে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় সাংবাদিকেরা ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করেন। তবে এর কোনো স্পষ্ট উত্তর তিনি দেননি। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

একটি দল ৭১-এর রূপে আবারও ফিরে গেছে, মা-বোনদের ইজ্জত হরণ করে হত্যায় মেতেছে
এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত‍্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর, লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এরপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামটি আলোচনায় আসে।

বিএনপির স্থানীয় কয়েকজন নেতা সমিতির কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন অভিযোগ ওঠে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা ওই সমিতির সাধারণ সদস্য। ব্যবস্থাপনা কমিটি থাকলেও তারাই মূলত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। তারা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ