১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলার অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া

spot_img

 

ভালুকা প্রতিনিধি :

ভালুকা বাসী সহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভালুকা উপজেলার অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও ভালুকা উপজেলার শ্রমিকদল নেতা মোঃ হানিফ মিয়া। এসময় মোঃ হানিফ মিয়া এক বার্তায় বলেন, বছর ঘুরে মুসলিম উম্মার আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভালুকা পৌরবাসী সহ সারাদেশের সকল মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সর্বোচ্চ ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আঃ)কে কোরবানী করতে উদ্যত হযরত ইব্রাহিম (আঃ)আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারি নিদর্শন স্বরূপ আমরা প্রতিবছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগন কোরবানী কৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যর বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আজহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ