২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদেরকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না- গোলাম রব্বানী

spot_img

 

আওয়ামী লীগ বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে এদেশের মুসলমানদেরকে ইফতার মাহফিল করতে দেয়নি। নোটিশ দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছিল। তারা আবার এদেশে ফেরত আসতে চাচ্ছে। পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদেরকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবেনা বলে মন্তব্য করেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।

রবিবার (২৩ মার্চ) বাদ আসর উপজেলার মুস্তাইল বাজার ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুরের খোট্রাপাড়া ইউনিয়ন শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

প্রধান অতিথি মোঃ গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ যারা বিগত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকে জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, গুম করেছে, গণহত্যা মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ভারত তাদেরকে স্থান দিয়ে এদেশে বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতেছে। তাদের ষড়যন্ত্রের বিষয়ে সবাই সতর্ক থাকতে হবে।

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি বলেন, রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রমজান মাস গুনাহ মাফের মাস। গিবত, জিনা সহ বিভিন্ন পাপ কাজ মুক্ত জীবন গড়ার মাস হলো রমজান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যেভাবে রোজা পালন করেছেন, ঈদ উদযাপন করেছেন আমাদেরকেও সেভাবে পালন করতে হবে। এই রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে। এবং এই রমজান মাস মুসলমানদের বিজয়ের মাস। রমজান মাসে বদর, তাবুক, মক্কা, স্পেনসহ বড় বড় যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়েছে। আমরাও এই রমজান মাসে এদেশে কুরআনের আইন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।

ইউনিয়ন আমীর মাওলানা মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও আলতাদীঘি ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাজাহানপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুর রহমান, নায়েবে আমীর ও খরনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মোঃ কাওছার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন, ইউনিয়ন নায়েবে আমীর জুলফিকার আলী, বিশিষ্ট শিল্পপতি মোঃ ফজলুর রহমান, জামায়াত নেতা মাওলানা মোঃ আব্দুল আজিজ, মাওলানা ইউসুফ আলী, মাওলানা সাজ্জাদুল হক, শিবির নেতা সাকিরুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেদেশে মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে দেখে আমরা এদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়সহ অন্য ধর্মের লোকদের উপর জুলুম নির্যাতন ও জোর করে মুসলমান বানাবো না। আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি তাহলে বৈষম্যহীন দেশ গড়ে তুলবো। নারীরা ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। থাকবে না কোনো রাজনৈতিক প্রতিহিংসা, হানাহানি, চুরি, ডাকাতি , চাঁদাবাজি, টেন্ডারবাজি, দূর্নীতি।

সবাইকে ভেদাভেদ ভুলে যেয়ে আগামীদিনে একটি সুন্দর, সোনালী সমাজ গঠন করতে হলে প্রয়োজন কুরআনের আইন। আর সেই কুরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা জন্য সকলকে এগিয়ে আসার তিনি আহবান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ