২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

পিলখানা ট্রাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

spot_img

রাজধানীর বনানীতে অবস্থিত সামরিক কবরস্থানে পিলখানা ট্রাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে তিনি সেখানে উপস্থিত হয়ে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিকেল আনুমানিক ৩টার দিকে তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে পৌঁছান। এরপর তিনি একে একে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ ঘনিষ্ঠ ব্যক্তিরাও সেখানে ছিলেন।

 

 

এর আগে একই দিনে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই, প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর এবং তার শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, ২০০৯ সালের পিলখানা ট্রাজেডিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন চৌকস কর্মকর্তা নিহত হন, যা দেশের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। তাদের স্মরণে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ও রাজনৈতিক নেতারা শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ