২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রথম দিন : ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের প্রথম দিন ছিলো বোলারদের আধিপত্য। এদিন দুই দলের বোলাররা মিলে শিকার করেছেন মোট ১৭ টি উইকেট। যার মধ্যে পেসারদের শিকার ১৫ উইকেট।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাট করতে নেমে শুরু থেকে বিপাকে পড়ে যায় প্রোটিয়া ব্যাটাররা। শামার জোসেফ ও জেডেন সিলসের দূর্দান্ত পেস বলের কাছে একে একে ধরাশায়ী হয় তারা। স্কোরবোর্ডে ৯৭ রান তুলতেই তারা হারিয়ে ফেলে নয়টি উইকেট। দশম উইকেট জুটিতে ডেন পাইত ও নান্দ্রে বার্গারের সর্বোচ্চ ৬৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ১৬০ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শুরুটা করে দক্ষিণ আফ্রিকার মতোই। প্রোটিয়া দুই পেসার উইলেম মুল্ডার ও নান্দ্রে বার্গারের বলে দিশেহারা হয়ে পরে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন। দিনশেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ সাত উইকেটে ৯৭ রান।

সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা (১ম ইনিংস) : ১৬০ (পাইত ৩৮*, বেডিংহাম ২৮ ; জোসেফ ৫/৩৩, সিলস ৩/৩৫, হোল্ডার ১/২৬, মোতি ১/২৮)

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস) : ৯৭/৭ (হোল্ডার ৩৩*, কারটি ২৬ ; মুল্ডার ৪/১৮, নান্দ্রে ২/৩২, মহারাজ ১/৬)

_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ