১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বউ ছাড়া ২৫ বছরে পদার্পণ, নাহিদ বলছেন—‘বয়স এখনো হয়নি!’

spot_img

 

বিয়ে না করেই ২৫ বছরে পা দিলেন নাহিদ। বন্ধুমহলে আলোচনার কেন্দ্রে এখন এই প্রশ্ন— “সুদর্শন, স্বাবলম্বী আর ধর্মভীরু নাহিদ এখনও বিয়ে করছেন না কেন?”

নাহিদের ভাষায়, “আমার এখনো বিয়ের বয়স হয়নি।” কিন্তু তার বন্ধুদের মতে, বিষয়টা এতটা সাদামাটা নয়। তারা মজা করে বলেন, “নাহিদ নিজে অনেক বিয়ের প্রস্তাব খেয়েছে, কিন্তু নিজে এখনো করলো না। কোনো পবলেম আছে নাকি বুঝি না!”

জানা গেছে, নাহিদ ২০১৫ সালে দাখিল এবং ২০২৫ সালে অনার্স শেষ করেছেন। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আয় করছেন ডলারেই। টাকার কোনো অভাব নেই, বরং জীবনে স্থিতিশীলতা রয়েছে। ধর্মীয় জ্ঞানে পারদর্শী হওয়ায় অনেকে তাকে ‘মাওলানা’ বলেও সম্বোধন করেন।

তার ছোট ভাইয়েরাও ইতিমধ্যেই সংসারী হয়েছেন। কিন্তু নাহিদ যেন সময়কে একটু ধীরে নিতে চান। এ বিষয়ে তিনি বলেন, “বিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি চাই সময় নিয়ে এগোতে।”

বন্ধুরা এখন অপেক্ষায়, কবে নাহিদ সিদ্ধান্ত নেবেন—জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন কিনা। আর নাহিদ? আপাতত বলছেন, “সময় হলে ঠিক জানিয়ে দেব।”

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ