১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় তেল পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনে জরিমানা

spot_img

বগুড়া একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার বলেন, অভিযানে সদর উপজেলার বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকায় মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন সনদ প্রদর্শন করতে না পারার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮–এর ২৯ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এ সময় মেসার্স অতিথি ফিলিং স্টেশন পরিদর্শন করা হলে জ্বালানি তেলের মজুদ শেষ থাকায় বিক্রি বন্ধ পাওয়া যায়। তাদের দেওয়া তথ্য যাচাই করতে স্টোরেজ ট্যাংকের জ্বালানি তেলের মজুদ পরিমাপ করা হয়। ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা দ্রুত নবায়নের পরামর্শ দেওয়া হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ